ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি: গত ১২ অক্টোবর রবিবারে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে শিক্ষক-কর্মচারীদের উপরে নির্মম পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে সিংড়া উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও কলম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় বক্তব্য দেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলার সাধারণ সম্পাদক মাস্টার আফছার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, পুঠিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনতাজ আলী, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা, বামিহাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫