ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল জলবায়ু সহনশীল সবজি ও ফুলের মূল্য শৃঙ্খল উন্নয়নে যশোরে অবহিতকরণ সভা অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যশোরে নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে টেকনাফ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

টেকনাফে মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফ উপজেলার হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারকারী আটক এবং নারী ও শিশুসহ পাচারের শিকার ৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছিল।

এ তথ্যের ভিত্তিতে শনিবার  (২৬ অক্টোবর) মধ্যরাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল হাবিরছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এক মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করেছিল। পরবর্তীতে তাদের গহীন পাহাড়ে বন্দি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় এবং মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।

উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক মানব পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বিএন জানান,

“মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো মানবপাচার চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

টেকনাফে মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার

আপডেট সময় : ০৫:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫