ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সিপিডির মজুরি প্রস্তাবে বিজিএমইএ’র আপত্তির জবাব দিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন — জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ভর্তির জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পছন্দের ইউনিটে আবেদন করতে হবে। আবেদনের আগে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত ও নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে। তবে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত জিপিএসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।

ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা এবং ই, সি-১ ও আইবিএ-জেইউ ইউনিটের জন্য ৬০০ টাকা দিতে হবে। এর সঙ্গে সব ইউনিটের আবেদনকারীদের ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

আগামী ২৫ ডিসেম্বর থেকে আবেদনকারীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে। তবে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হবে।

আবেদন করতে প্রথমে admission.juniv.edu ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে নিজের আবেদনের যোগ্যতা যাচাই করতে হবে। এরপর আবেদনকারীকে নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। যাচাইয়ের জন্য ওই নম্বরে একটি পাসওয়ার্ড পাঠানো হবে। পরবর্তী সময়ে আবেদন ও ওয়েবসাইট ব্যবহারের জন্য পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে।

একটি মোবাইল নম্বরের বিপরীতে একাধিক ইউনিটে আবেদন করার সুযোগ থাকলেও একই ইউনিটে একাধিকবার আবেদন করা যাবে না। যোগ্যতা যাচাইয়ের পর আবেদনকারীর প্রোফাইলে প্রবেশ করে নির্ধারিত স্থানে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবিটি হতে হবে সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, যার মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট। স্বাক্ষরের ক্ষেত্রে নির্ধারিত মাপ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট। উভয় ফাইলই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে।

ছবি ও স্বাক্ষর আপলোডের পর আবেদনযোগ্য ইউনিটের তালিকা থেকে পছন্দের ইউনিট নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। যোগ্যতা অনুযায়ী একজন শিক্ষার্থী একাধিক ইউনিটেও আবেদন করতে পারবেন। অর্থ পরিশোধের বিস্তারিত পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

অন্যদিকে, ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি ট্রান্সক্রিপ্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬