ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর লামায় দুই শিক্ষকের মারামারি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যক্রমে পরিবর্তন আসছে ট্রাম্পের চিঠি উপেক্ষা করে পারমাণবিক অস্ত্রে মনোযোগ কিমের জামালপুরে ৫ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার সিলেটে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার ইরানের সামরিক বাহিনী বিশ্বের বৃহত্তম শক্তির মোকাবিলায় প্রস্তুত: আইআরজিসি জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন চানাচুর বিক্রেতার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালঙ্কার ফেরত পেলেন মালিক

কটিয়াদীতে মানববন্ধন, অবশেষে গণস্বাক্ষর সেই সুপারের বিরুদ্ধে!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন অবশেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে ইঞ্জিনিয়ার এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তুফার বিরুদ্ধে ২৭ অক্টোবর (সোমবার) সকাল থেকে শুরু হয় এই গণস্বাক্ষর কর্মসূচী। এতে প্রায় পাঁচশত মানুষ স্বাক্ষর প্রদান করে। দেখা যায়, স্থানীয় অভিভাবক, প্রতিষ্ঠাতা ও এলাকাবাসী স্বাক্ষর প্রদান করে।

এসময় তারা বলেন, মাদরাসাটির সুপার গোলাম মোস্তুফাকে ১১ বছর আগে বহিষ্কার করা হয় ১১টি সুনির্দিষ্ট কারনে। তখন থেকেই তিনি মাদরাসায় অনুপস্থিত ছিলেন। সম্প্রতি সরকার পরিবর্তনের পর স্থানীয় জামায়াত নেতাদের সহযোগিতায় এই সুপার প্রতিষ্ঠানটিতে যোগদান করে।

এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ মান্নানের দাবি, বহিষ্কৃত দুর্নীতিপরায়ণ সুপারকে তারা মাদরাসার দায়িত্বে দেখতে চান না। বেশ কিছুদিন আগেও স্থানীয়রা এই সুপারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে। তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।

জানা যায়, মাদরাসাটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ার এম এ মান্নান। এছাড়া এই এলাকায় আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে তার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৪ ডিসেম্বর

কটিয়াদীতে মানববন্ধন, অবশেষে গণস্বাক্ষর সেই সুপারের বিরুদ্ধে!

আপডেট সময় : ১১:০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫