ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

সড়ক দুর্ঘটনায় ভারতীয় সাবেক ক্রিকেটারের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ত্রিপুরার প্রথম শ্রেণীর সাবেক ক্রিকেটার ও রাজ্য অধিনায়ক রাজেশ বণিক। দুর্ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পশ্চিমাঞ্চলের আনন্দনগরে। গতকাল শনিবার (১ নভেম্বর) ৪০ বছর বয়সী সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) এক কর্মকর্তা।

অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় রাজেশ গুরুতরভাবে আহত হয়েছিলেন। এরপর তাকে আগরতলায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ত্রিপুরা রাজ্য দলের হয়ে ২০০১-০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় রাজেশের। ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ খেলেছিলেন রাজেশ। ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

এতে প্রথম শ্রেণির ম্যাচে প্রায় দেড় হাজার রান করেন তিনি। এছাড়া ২৪টি লিস্ট ও ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এছাড়া বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, এমএ চিদম্বরম ট্রফি, বুচি বাবু ট্রফি, অনূর্ধ্ব-১৯ কুচ বিহার ট্রফি, জাতীয় অনূর্ধ্ব-২৫ টুর্নামেন্টসহ ত্রিপুরার হয়ে অনেক বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন রাজেশ।

এছাড়া দলকে নেতৃত্বও দিয়েছেন। খেলা ছাড়ার পর অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার।

বর্তমানে আগরতলায় বেঙ্গলের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে ত্রিপুরা। সেখানে রাজেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরেছে ক্রিকেটাররা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

সড়ক দুর্ঘটনায় ভারতীয় সাবেক ক্রিকেটারের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫