ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা যশোর হার্ট ফাউন্ডেশন মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ ভয়াল ২৯ এপ্রিল: যে রাত এখনো ঘুম ভাঙায় উপকূলবাসীর মানুষদের

বৈষম্যহীন সমাজ গঠতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: গোলাম পরওয়ার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে একটি সুশাসন এবং ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, জনগণের অধিকার সংরক্ষিত করে এমন একটি রাষ্ট্রকাঠামো রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে যে কাঠামো গঠন করেছি, সেটা জুলাই সনদ নামে জাতির কাছে গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তনে জামায়াতের আয়োজনে খুলনা-৫ আসনে শাহপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ১২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী গণভোটে জনগণের মতামতের জন্য পেশ হতে যাচ্ছে। এই গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার মানে হচ্ছে দুর্নীতিকে না বলা, ফ্যাসিজমকে না বলা, দলীয়করণকে না বলা, ভিন্নমতের প্রতি দমনকে না বলা, বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ‘হ্যাঁ’ বলা। ফলে আগামী দিনে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য দেশবাসীকে, সকল ভোটারকে, গণভোটে ‘হ্যাঁ’- তে ভোট দিয়ে, ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনিক সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সকল রাজনৈতিক দলের অধিকারের সুযোগ-সুবিধার সমতা রক্ষা করতে হবে। দেশে বিরাজমান সহিংসতা, সন্ত্রাস, গুলি বর্ষণ ইত্যাদি ঘটনায় দেশবাসী ও জাতি আজ উদ্বিগ্ন। এটা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা, নিয়োজিত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা ও ভূমিকা অপরিহার্য।

ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক আবু ইউসুফ মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা হিন্দু শাখার সভাপতি হরিদাস মন্ডল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

বৈষম্যহীন সমাজ গঠতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫