ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

এই উৎসব সাময়িক, তবে পেছনে আছে জনগণের দীর্ঘ প্রতীক্ষা: খসরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগমন শুধু একজন নেতার আগমন নয়, এটি বহু প্রতীক্ষিত নেতার আগমন। তার আগমন ঘিরে এ উৎসব সাময়িক হলেও এর পেছনে রয়েছে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রতীক্ষা। এসব বিএনপি ধারণ করতে পারলে ভালো।

আজ বুধবার বিকেলে বাংলা অ্যাকাডেমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা ‘আমি আগন্তুক নই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

আমীর খসরু বলেন, নতুন প্রজন্মের ধৈর্য কম, যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন তারেক রহমান একা করতে পারবেন না, প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রত্যেক জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সংস্কৃতি, ইতিহাস ও ভাষাকে মূল্যায়ন করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

এ সময় সহনশীল হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। আমীর খসরু আরও বলেন, প্রত্যেকটি এলাকায় কল সেন্টারের ব্যবস্থা করা হবে, যেখানে নারীরা বেশি অংশগ্রহণ করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

এই উৎসব সাময়িক, তবে পেছনে আছে জনগণের দীর্ঘ প্রতীক্ষা: খসরু

আপডেট সময় : ০৮:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫