ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় শোক: আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউয়ে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক:

‎ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমেছে গভীর শোক। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত।
‎প্রয়াত এই মহান নেত্রীর নামাজে জানাজা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, বাদ জোহর, রাজধানীর ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতা–কর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও এক মহীয়সী অভিভাবক বেগম খালেদা জিয়ার বিদায়ে জাতি হারালো গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার আন্দোলনের এক অবিচল সাহসী নেত্রীকে। দেশের মানুষ মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও দলীয় নেতা–কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

‎এদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন অবিচল নেতা ছিলেন। স্বৈরশাসন ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান জাতিকে সবসময় প্রেরণা যুগিয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাঁর সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে ধৈর্য দান করুন—আমিন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় শোক: আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউয়ে

আপডেট সময় : ০৫:৫৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫