ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার মহান মে দিবসে সকল মেহনতি মানুষের প্রতি যুবদল নেতা এম ইলিয়াছ আলীর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা যশোর হার্ট ফাউন্ডেশন মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ ভয়াল ২৯ এপ্রিল: যে রাত এখনো ঘুম ভাঙায় উপকূলবাসীর মানুষদের

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : ড. মোঃ জালাল উদ্দিন

  • মেহেদী হাসান খান
  • আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : ড. মোঃ জালাল উদ্দিন

চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্ৰামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. জালাল উদ্দিন বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এই কর্মসূচিসমূহ বাস্তবায়ন করতে হলে এবং মতলব উত্তর-দক্ষিণের সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল ভেদাবেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সনাতন ধর্মাবলম্বীদের নেতা বললাম গোস্বামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, পৌর মহিলা দল নেত্রী নুরুন্নাহার শেফু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির হোসেন দর্জি, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান প্রমুখ।

দোয়া পরিচালনা করেন-উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : ড. মোঃ জালাল উদ্দিন

আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬