ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় র‌্যাব অভিযান, উদ্ধার ৬ ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন

কচুয়ায় গভীর রাতে অগ্নিসংযোগ : বয়স্ক দম্পতির বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরের কচুয়া উপজেলায় গভীর রাতে এক বয়স্ক ও অসুস্থ দম্পতির বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রান্নাঘরসহ একাধিক ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২০ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক আড়াইটায়। চাঁদপুর জেলার কচুয়া থানাধীন ১২নং আশ্রাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জগতপুর বাজার সংলগ্ন দক্ষিণ পাশে তালুকদার বাড়িতে। অগ্নিসংযোগের শিকার হন হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন তালুকদার (৭০) এর নিজ বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কিছু অজ্ঞাতনামা দুষ্কৃতকারী বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে শুধু বয়স্ক ও অসুস্থ স্বামী-স্ত্রী দু’জন অবস্থান করছিলেন। তারা ঘুমন্ত থাকায় আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি।

আগুনে বাড়ির ১টি রান্নাঘর, ১টি একচালা ঘর, লাকড়ি ও কাটা গাছ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, বিভিন্ন জরুরি সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ২টি জাতীয় পরিচয়পত্র (NID) আগুনে ভস্মীভূত হয়।
পরবর্তীতে আশপাশের প্রতিবেশীরা আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের বসতবাড়িগুলো রক্ষা পায়। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হয়ে দাঁড়ায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন তালুকদারের ছোট ছেলে মোঃ মামুনুর রশীদ তালুকদার (৩০) কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারটির দাবি, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কচুয়া থানার উপপরিদর্শক মফিজ সরকার ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র

কচুয়ায় গভীর রাতে অগ্নিসংযোগ : বয়স্ক দম্পতির বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৭:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬