ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

রামগড়ে পৃথক পথসভায় ধানের শীষের ভোট চাইলেন ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ির রামগড় উপজেলায় একাধিক স্থানে পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তিনি খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ২টা থেকে রামগড় উপজেলার মাহবুব নগর, নাকাপা বাজার, চৌধুরী পাড়া, লামকুপাড়া, গর্জনতলী ও সোনাইপুলসহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন,“আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে আমি এর আগে সংসদ সদস্য হয়েছিলাম এবং রামগড়ের উন্নয়নে কাজ করেছি। কিন্তু আওয়ামী লীগের টানা ১৭ বছরের শাসনামলে রামগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। যে উন্নয়ন হয়েছে, তা ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময়েই হয়েছিল।”তিনি আরও বলেন,“বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি বিএনপিই করে। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবারও রামগড়বাসীর কাছে ধানের শীষের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আমি নির্বাচিত হলে উপজেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”পথসভাগুলোতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু)সহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বছর করে কারাদণ্ড

রামগড়ে পৃথক পথসভায় ধানের শীষের ভোট চাইলেন ওয়াদুদ ভূইয়া

আপডেট সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬