ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার : যশোরে সেই শিশুর জন্য পিতা-মাতা বললেন, “স্বপ্নের মতো অনুভূতি” জেলা ম্যাজিস্ট্রেটের মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন যশোরের জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী বাড়িতে ফিরলো মরদেহ

উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এ সময় সিএনজির পিছনের সিটে বসা নুরুল আমিন (৫৪) নামে এক যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে সিএনজির সিটের পেছনে লুকানো দুটি কার্টুন থেকে ১২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালান কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুরুল আমিন জানান, তিনি কক্সবাজার থেকে বিয়ার সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং জব্দকৃত মোবাইলের মূল্য ১ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ৩১ হাজার টাকা।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১

আপডেট সময় : ০৭:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬