ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন জমকালো আয়োজনে মধ্যে দিয়ে পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন যশোর বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম আজ পটিয়া কিন্ডারগার্টেন স্কুলের স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে সংঘবদ্ধ অপরাধের অভিযোগ, আতঙ্কে বাসিন্দারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর ব্লক ই-৫ (হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া) এলাকায় এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত “রাজেশ” দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্রের নেতৃত্ব দিয়ে ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, তার নেতৃত্বাধীন গ্রুপটি অনলাইন জুয়া পরিচালনা, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এতে করে ক্যাম্পের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং বাসিন্দাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অভিযুক্ত ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে পুরো এলাকায় এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফলে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। এমনকি প্রতিবাদ করলে হুমকি ও নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের অবহিত করা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এ ঘটনায় জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে সংঘবদ্ধ অপরাধের অভিযোগ, আতঙ্কে বাসিন্দারা

আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬