ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ বরুড়ায় গণপূর্তমন্ত্রীর হাত ধরে বিএনপিতে ২ হাজার নেতাকর্মীর যোগদান কক্সবাজারে যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা শিক্ষা দিতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার জুলাই হত্যা মামলা : সাবেক এমপি মোশতাক আহমেদ কারাগারে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল মির্জা : টেকনাফ প্রতিনিধি: উপজেলায় প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি ঘিরে টেকনাফে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বন্দরের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে স্থলবন্দরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিআইপি উমর ফারুকসহ বন্দর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ) টেকনাফের এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং কৃষকদের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেন।অনুষ্ঠানে

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরী, উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার; মোহাম্মদ আলী জিন্নাহ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম; এবং ইমদাদুল হাফিজ নাদিম, উপজেলা নির্বাহী অফিসার, টেকনাফসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের কাছে সরকারি সহায়তা, ভর্তুকি ও প্রণোদনা সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে করে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।”তিনি আরও বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং কৃষক কার্ড সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুনির্দিষ্ট ডাটাবেইজ তৈরি হবে, যা ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে।

জানা যায়, প্রথম ধাপে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী।পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও উৎসবমুখর। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দেশের কৃষিখাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬