ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী খুলনায় রেস্টুরেন্টে গুলির ঘটনা, চাঁদাবাজির অভিযোগে আতঙ্কিত ব্যবসায়ীরা শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমানোর আহ্বান শিক্ষামন্ত্রীর কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ ইউসিটিসির বিবিএ শিক্ষার্থীদের গ্রামীণ ব্যাংক পরিদর্শন ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে : রিজভী জুলাই-অক্টোবর ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা

হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সহকর্মীর সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি লিখেছেন, ‘মনে হচ্ছে, এই তো সেদিন ‘জংলি’ সিনেমার শুটিংয়ের ফাঁকে আপনার সঙ্গে কথা হলো।’

সোহেলের সঙ্গে সেই সময়ের স্মৃতিচারণ করে অভিনেত্রী আরও বলেন, ‘আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কত মজার মজার স্মৃতি শেয়ার করলেন, গল্প করলেন, হাসালেন আমাদের! কিন্তু আপনার এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সোহেল ভাইয়া।’

পোস্টের শেষাংশে অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে নিজের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন বুবলী। তিনি লিখেছেন, ‘আপনার মতো একজন গুণী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনার প্রাণবন্ত উপস্থিতি, সুন্দর কথা আর সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। পরপারে ভালো থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অবস্থানকালে মারা যান অভিনেতা সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন। শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী

আপডেট সময় : ১০:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬