ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বছর করে কারাদণ্ড নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ ও চুরির মামলায় ২ জন গ্রেফতার নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১ বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল ৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

বছর করে কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন যশোর জেলা প্রতিনিধি: ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, ঝিকরগাছার নাভারন গ্রামের জাওলাপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান, জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন এবং মণিরামপুরের রোহিতা গ্রামের শেখপাড়ার আব্দুল মান্নানের ছেলে ট্রাকচালক সোহাগ পারভেজ পাপ্পু।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ৮ নভেম্বর রাতে ঝিকরগাছা থানা পুলিশ ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-২২-৩৭৮১ নম্বরের একটি ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকে থাকা দুইজন কৌশলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানার এএসআই ইকরামুল হক বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ মো. আবু সুফিয়ান।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সোহাগ পারভেজ পাপ্পুর বিরুদ্ধে ৩৬(১) ধারার সারণির ১৪(গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড এবং ৩৮ ধারায় আরও ২ বছর কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত তিনজনই বর্তমানে জামিনে মুক্ত থেকে পলাতক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বছর করে কারাদণ্ড

বছর করে কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬