ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী হাওরের সংকট মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মসূচি নেওয়া হবে : অর্থ উপদেষ্টা জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষা নয়, বিশ্বমানের নাগরিক গঠনের আহ্বান শিক্ষামন্ত্রীর গ্রামের বাড়ির পথে বৃষ্টির মরদেহ সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টায় নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পূর্ণাঙ্গভাবে কল্পনা করা যায় না:আইনমন্ত্রী ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কমিটি গঠন, আহ্বায়ক জোসেপ আলী চৌধুরী, সদস্য সচিব রুবেল আহমেদ

প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টায় নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের সাইবার টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

জানা গেছে, গত ৮ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বৈশাখী। এ ঘটনায় যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস আদালতে অপহরণের অভিযোগ এনে মামলা করেন। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে।

নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচিও পালন করেন। পরে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে। শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রতিমন্ত্রী একাধিকবার যোগাযোগ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধারের নির্দেশ দেন। পরে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে বৈশাখীকে উদ্ধার করা সম্ভব হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টায় নিখোঁজ স্কুলছাত্রী বৈশাখী উদ্ধার

আপডেট সময় : ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬