ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয় ব্যবহারকারী এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও একটি আইফোন জব্দ করা হয়।

সোমবার (২৫ মে) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৫৬)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশির জন্য সংকেত দেন। এসময় গাড়িচালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা সৃষ্টি করেন এবং চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হন।

এরপর বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরী’র সহায়তায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটের কভারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশিকালে সাংবাদিক পরিচয়ে ব্যবহৃত দুটি ভুয়া আইডি কার্ডও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, হ্নীলা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

আপডেট সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬