ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ঈদকে সামনে রেখে গরুর হাটে র‍্যাব-৭ এর বিশেষ নজরদারি আহত সাংবাদিক সোনালীকে দেখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি, আর্থিক সহায়তা প্রদান সহ দ্রুত সুস্থতা কামনা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াপাড়া জনকল্যাণ সমিতি কতৃক ঈদ উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত বাগআঁচড়া শেষ মুহূর্তে সাতমাইল পশুহাটে জমজমাট বেচাকেনা সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

ঈদকে সামনে রেখে গরুর হাটে র‍্যাব-৭ এর বিশেষ নজরদারি

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও আশপাশের বিভিন্ন গরুর হাটে বিশেষ নজরদারি ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে রামগড় ও চিকনছড়া গরুর হাট পরিদর্শন করা হয়।

এসময় বাজারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ, নিরাপত্তা পরিস্থিতি যাচাই এবং হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন র‍্যাব কর্মকর্তারা।

পরিদর্শনকালে র‍্যাব সদস্যরা হাটে আগত গরু ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা কোরবানির পশুর হাটে যেন কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা, জাল টাকা লেনদেন, ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নিজাম উদ্দিন বলেন,
“ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের সমাগম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব সার্বক্ষণিক মাঠে কাজ করছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত র‍্যাবকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”

পরিদর্শনকালে র‍্যাব-৭ ফেনীর টহল কমান্ডার ডিএডি আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

ঈদকে সামনে রেখে গরুর হাটে র‍্যাব-৭ এর বিশেষ নজরদারি

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬