পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশের হাইওয়ে ক্রসিং এলাকায় ২৮ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঈগল পরিবহনের একটি বাস ও একটি লেগুনার মধ্যে সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বৃহস্পতিবার (২৮ মে) দুর্ঘটনায় আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরোও একজন মারা যান। আহত কয়েকজনের অবস্থা এখনো সংকটাপন্ন।নিহতরা হলেন পটিয়া দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ কোম্পানি (৬২), আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির মৃত আবদুল মোমিনের ছেলে এমদাদুল ইসলাম রুবেল (২৭), পটিয়া খানমোহনা এলাকার বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১), কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সজিব হোসেন (২৬)।বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম অংশের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে মর্মান্তিক দুর্ঘটনা ঘাতক বেপরোয়া ঈগল পরিবহন বন্ধ করে দেওয়া দাবিতে ফেসবুক ফেসবুক সরগরম সচেতন যুবসমাজের।
প্রতিনিধির নাম 


















