আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার (২০ জুন) সন্ধ্যায় সুইজারল্যান্ডে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী গৃহীত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করাই এ সফরের মূল উদ্দেশ্য।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘আমরা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের আগমনকে স্বাগত জানাই।’
তারা আরও জানায়, এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের বাস্তবায়নের অংশ।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল সুইজারল্যান্ডে পৌঁছেছে।
প্রতিনিধির নাম 
























