ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী মতলবে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ৬ জন গ্রেপ্তার হত্যাকাণ্ডের বিচার হবে আদালতে, সালিশ নয়: এমপি শ্যামল রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গবেষণায় সম্পৃক্ত করতে কাজ করছেন জাইমা রহমান: হুইপ অপু ৪৫তম বিসিএসে গেজেটপ্রাপ্ত ৪৫ জন শিক্ষা ক্যাডারে যোগদান করেননি জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের ভূমিকা: একটি পর্যালোচনা টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় তিন মরদেহ উদ্ধার, সেনাসদস্য হত্যায় বিক্ষোভ

মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে খেলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আধুনিক ডিভাইসের প্রভাবে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তাই তাদের খেলার মাঠমুখি করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি উপজেলা ও ইউনিয়নে স্টেডিয়ামের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। সরকারের পদক্ষেপে স্টেডিয়াম বাস্তবায়ন হলে নাগরিকরা খেলাধুলার সুযোগ পাবেন, যা অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।

তিনি বলেন, সন্ধ্যার পরে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করলে পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যাবে এবং অভিভাবকের কাছে ব্যাখ্যা জানতে চাইবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, তার নির্বাচনি এলাকায় কোনো ব্যক্তিগত ও পছন্দের প্রতিনিধি নেই এবং তার নাম ভাঙিয়ে কেউ সুবিধা নিতে চাইলে তাকে বয়কট করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ, নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, পিরোজপুর সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, এবং স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদসহ অন্যান্য অতিথিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু সালেহ নিহত

মাদক ও জুয়া থেকে বিরত রাখতে খেলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬