ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে — সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে উল্লাপাড়া থেকে কাশিনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা শাহজাদপুরের ওপর দিয়ে রেললাইন স্থাপনের প্রয়োজনীয়তা ও উপযোগিতা তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, শাহজাদপুর একটি উন্নত জনপদ এবং এটি দুগ্ধ উৎপাদন ও কাপড়ের হাটের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে বাঘাবাড়ী নৌবন্দর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন।

বক্তারা আরও বলেন, একটি উন্নত জনপদের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য। তাই সার্বিক উপযোগিতা বিবেচনায় শাহজাদপুরের ওপর দিয়ে রেললাইন স্থাপন এখন সময়ের দাবি এবং অত্যন্ত জরুরি। তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন এই বিষয়ে।

মানববন্ধনে বক্তারা শাহজাদপুরের নির্বাচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ উদ্যোগ বাস্তবায়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনটি শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির যুগ্ম সমন্বয়ক আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

এছাড়া বক্তব্য দেন কমিটির সদস্যসচিব কে এম এ ওয়ারেছ রুবেল, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, রংধনু কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. শাহিন, আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম ও সাগর বসাক প্রমুখ।

বক্তারা বলেন, শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬