ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি

যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক, আদালতে পাঠানো হয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক — জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। সোমবার (১৭ নভেম্বর) তাকে আটক করার পর পুলিশে হস্তান্তর করা হয় এবং মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে আদালতে চালান দেওয়া হয়।

সূত্র জানায়, সোমবার ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তাকে শনাক্ত করে আটক করেন। এ সময় কয়েকজন নেতাকর্মী তার ওপর হামলা চালান। পরে সোহাগকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর প্রাথমিক চিকিৎসার জন্য সোহাগকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সোহাগ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাড়াও শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন গণমাধ্যমকে জানান, তারা সোহাগকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তাদের কাছে তথ্য ছিল যে, সোহাগ আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন, শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, গতকাল সোহাগকে আটক করা হয়েছিল এবং আজ তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে

যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক, আদালতে পাঠানো হয়েছে

আপডেট সময় : ০৩:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬