ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি ১৮ কোটি মানুষকে বিপদে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের সপ্তম চালান পটুয়াখালীর ৫৪ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগ, উদ্বেগ ছড়িয়েছে প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত হলে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়: অ্যাটর্নি জেনারেল আফ্রিকার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ডিসিসিআই সভাপতি রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ বাসা ভাড়া দিলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বিএনপি-যুবদলের প্রতিবাদ কর্মসূচি: আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেমেছে নেতাকর্মীরা সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের সপ্তম চালান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের — রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। চালানটি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রথম ইউনিটে ভবিষ্যতে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে ৪৮টি অতিরিক্ত অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপি ১৮ কোটি মানুষকে বিপদে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের সপ্তম চালান

আপডেট সময় : ১০:৩৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬