ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন

ট্রাম্পের এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে অসত্য দাবি তুলে ধরা হয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ট্রাম্পের এশিয়া সফর নিয়ে — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল সফর হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অর্থনীতি, জ্বালানি তেলের দাম, অপরাধ, অভিবাসন ও যুদ্ধ বন্ধের বিষয়ে একাধিক দাবি করেছেন, যেগুলোর মধ্যে কিছু তথ্য বিভ্রান্তিকর বলে প্রতিস্থাপন করা হয়েছে।

প্রায় ৯০ মিনিটের সংবাদ সম্মেলনে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তবে তার বক্তব্যের কিছু দাবির সঙ্গে বাস্তব তথ্যের অমিল পাওয়া গেছে।

ট্রাম্প দাবি করেন, এক মাসে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ৬০ সেন্ট কমেছে। তিনি উল্লেখ করেন, আইওয়ায় একসময় এই দাম ১ ডলার ৮৫ সেন্ট ছিল। কিন্তু আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগের দিন আইওয়ায় প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ২ ডলার ৬৩ সেন্ট। বর্তমানে জাতীয় গড় দাম ৩ ডলার ৬৯ সেন্ট, যা এক মাস আগে ছিল ৪ ডলার ২৭ সেন্ট। তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময়ের তুলনায় দাম এখনও ৫৬ সেন্ট বেশি।

ট্রাম্প অপরিশোধিত তেলের দাম নির্বাচনের পর ২০ শতাংশ কমেছে বলে দাবি করেন। যদিও এটি সত্য, একে ইতিহাসের অন্যতম বড় দরপতন বলা যথাযথ নয়। ২০০৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তেলের দাম ৭৯ শতাংশ কমেছিল।

যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে টানা ১০ মাস প্রবৃদ্ধিকে রেকর্ড বলে দাবি করেন ট্রাম্প। তবে ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত টানা ৩৫ মাস প্রবৃদ্ধি হয়েছিল। সাম্প্রতিক উন্নতির পেছনে এআই অবকাঠামো নির্মাণের চাহিদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

অপরাধের হার ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন এবং হত্যাকাণ্ড ১২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে এফবিআইয়ের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের হার গত ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের হার ২০২২ সাল থেকেই কমছে।

ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে ২৫ ট্রিলিয়ন ডলারের নতুন সম্পদ সৃষ্টি করেছেন বলে দাবি করেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি তিনি। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বিনিয়োগের পরিমাণ ১১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার দেখানো হয়েছে, যার মধ্যে বাইডেন প্রশাসনের সময়ের কিছু বিনিয়োগ প্রতিশ্রুতিও রয়েছে।

এছাড়া ট্রাম্প আটটি যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করেন। তবে অন্তত দুটি ক্ষেত্রে তিনি যে যুদ্ধ বন্ধের কথা বলেছেন, সেগুলোতে আদতে কোনও যুদ্ধই চলছিল না। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরু করেছে তার প্রশাসন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চার বছরের শাসনামলে আড়াই থেকে তিন কোটি মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেক্সিকো সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় এক কোটির বেশি আটকের ঘটনা ঘটেছে। এটি মানুষের সংখ্যা নয়, আটকের হিসাব। একই ব্যক্তি একাধিকবার সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় প্রকৃত প্রবেশকারীর সংখ্যা এর চেয়ে কম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

ট্রাম্পের এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে অসত্য দাবি তুলে ধরা হয়েছে

আপডেট সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬