ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন সিপিডির মজুরি প্রস্তাবে বিজিএমইএ’র আপত্তির জবাব দিল

পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশদূষণ রোধ ও পর্যটন নগরীর সৌন্দর্য রক্ষায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশনার অংশ হিসেবে কক্সবাজারে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি আলীর জাহাল এলাকার ৫ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

পরে তিনি সুগন্ধা পয়েন্টে ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশগ্রহণ করেন।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আল ইমরানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ উদ্যোগ সফল করতে শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পরিচ্ছন্ন কক্সবাজার গড়ে তুলতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সৈকতসহ পর্যটন এলাকায় যত্রতত্র বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়েছে।

সম্মিলিত উদ্যোগ ও নাগরিক সচেতনতায় কক্সবাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে প্রতি শনিবার সম্মিলিত উদ্যোগ, সৈকতে ডাস্টবিন বিতরণ

আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬