ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩ সৌদি আরবের দিকে ধেয়ে আসা হুতিদের ড্রোন ভূপাতিত পদ্মা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চার দিন বন্ধ থাকবে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে আগুন; তিন হামলাকারী শনাক্ত, পুলিশ অভিযান চালাচ্ছে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন গাদি আইজেনকোট খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা আমন নিয়ে দুশ্চিন্তায় ভোলার কৃষকরা ২০১৫ সালে হাসপাতালে চিকিৎসাধীন হাতকড়া পরা ছবি শেয়ার করলেন যুবদল নেতা নয়ন

গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী — যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) গাজা সিটিতে বাস্তুচ্যুতদের মধ্যে খাদ্য বিতরণকারী একটি গাড়িতে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। পৃথক হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে শীত, বৃষ্টি ও ত্রাণ প্রবেশে বাধার কারণে উপত্যকায় মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে।

শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় খাদ্য ও পানীয় বিতরণের প্রস্তুতিকালে গাড়িটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে বসবাস করা দরিদ্র ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করছিল। শিশুদের খাবার দেওয়ার প্রস্তুতির সময় হামলার শিকার হয় গাড়িটি। গাড়িতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগোযুক্ত কাগজপত্র পাওয়া গেলেও সংস্থাটি জানিয়েছে, গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলায় আহত হয়েছেন তিনজন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে শনিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শীত ও বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, রান্নার জন্য ফিলিস্তিনিদের আবর্জনা পোড়াতে হচ্ছে। কিন্তু বৃষ্টিতে সেই আবর্জনাও ভিজে যাওয়ায় রান্নার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে এক লাখের বেশি তাঁবু গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে আশ্রয় সংকটে থাকা বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বেড়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে অবৈধ ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে ৪২ বছর বয়সী হামজা মাসউদ সালিম আবদো নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬ জনে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মালিবাগে আবুজর গিফারি কলেজ মাঠে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

গাজায় খাদ্য সহায়তা বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

আপডেট সময় : ০৬:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬