ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া ও আওয়ামী লীগ নেতা মনির গ্রেপ্তার বিমানবন্দরে গ্রেফতার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত

শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বাড়ানো হলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। তবে সভায় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ছাড়া অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণত প্রতি পাঁচ বছর পর শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা হয়, কিন্তু এবার তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তিনি জানান, বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে একটি নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি ও মালিকদের প্রস্তাবের মধ্যে সমন্বয় করে একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে শ্রমিকদের বেতন যে বাড়বে, তা নিশ্চিত। এ অবস্থায় বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ বাড়িভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বেড়ে গেলে তারা আবারও আর্থিক সংকটে পড়বেন। বাড়ির মালিকেরা শ্রমিকদের কাছ থেকে ভাড়া পেয়ে আয় করেন, তাই তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা উচিত। তিনি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে বাড়ির মালিকদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করার অনুরোধ জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকেরা তাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যে পরিমাণই বাড়ুক না কেন, বাড়ির মালিকেরা যেন সেই সুযোগে ভাড়া বাড়িয়ে না দেন। তিনি সাভার ছাড়াও গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সব পোশাকশিল্প অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের প্রতি এ অনুরোধ জানান।

সভায় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা দেশের কিছু মানুষকে উসকানি দিচ্ছেন। তাদের উসকানিতে প্রভাবিত হয়ে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

মীর শাহে আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করতে চায় না। এ কারণে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে কোনো পক্ষকে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ

শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

আপডেট সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬