ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া ও আওয়ামী লীগ নেতা মনির গ্রেপ্তার বিমানবন্দরে গ্রেফতার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ কমছে, সেপ্টেম্বর শেষে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা ১০ মিনিটের মধ্যে বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন সন্ত্রাসী শনাক্ত: সাদিক কায়েমের দাবি নিউইয়র্ক টাইমসে হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী তৎপরতা হিসেবে উল্লেখ  সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে মৎস্যজীবী দলের দোয়া- বিশেষ মোনাজাত

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা — নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম নাঈম কোলন ক্যানসারে আক্রান্ত। তিনি গত এক বছর ধরে এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন। তার চিকিৎসায় ইতোমধ্যে তার পরিবারের প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে, তবে এখনও তার সুস্থতার জন্য অনেক পথ বাকি রয়েছে।

চিকিৎসকদের মতে, নাঈমকে পুরোপুরি সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে একটি অপারেশন এবং আরও আটটি থেরাপি প্রয়োজন। প্রতিটি থেরাপির জন্য প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হবে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

নাঈম চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আব্দুর রবের সন্তান এবং নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি পড়াশোনার পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের জন্য একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন এবং ব্যাডমিন্টন খেলায়ও তার সুনাম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য নাঈমকে চীনে নিয়ে যেতে হলে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন হবে। দেশের মধ্যে চিকিৎসা চালিয়ে গেলেও আরো ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হবে।

চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ বলেন, "নাঈম আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ, সাহসী ও পরিশ্রমী কর্মী। রাজপথের এই সহযোদ্ধার এমন কঠিন সময়ে আমরা সবাই গভীরভাবে মর্মাহত।" তিনি নাঈমের চিকিৎসার জন্য সমাজের সব বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার জন্য আবেদন জানান।

গত এক বছরের চিকিৎসায় নাঈমের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। বর্তমানে তারা আর্থিক সহযোগিতা ও দোয়ার জন্য নোয়াখালীসহ দেশ-বিদেশের সকল সহৃদয়বান ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছে।

নাঈমের চিকিৎসার জন্য সাহায্য করতে আগ্রহী ব্যক্তিরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার সুস্থতা সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সবাইকে একত্রিত হয়ে এই তরুণ ছাত্রনেতার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

আপডেট সময় : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬