ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন চানাচুর বিক্রেতার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালঙ্কার ফেরত পেলেন মালিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা দেবে ভারত ‘রামায়ণ’ সিনেমার আয় ৯৪২ কোটি রুপি, নতুন রেকর্ড সৃষ্টি এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে? বিএনপি নেতা দুদুর বক্তব্য: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিন্দিত হচ্ছে শ্রীপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও স্ত্রীকে পিটিয়ে হত্যা: নুরুল আবসারকে মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা দেবে ভারত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১৬২ — নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ১৬২ কোটি ডলারের (১ দশমিক ৬২ বিলিয়ন ডলার) অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

বর্তমানে দুই দিনের সফরে ভারতের রাজধানীতে রয়েছেন বালেন্দ্র শাহ। তিনি গত মার্চে ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ হিসেবে এটিই তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর। গত আগস্টে হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যায় নেপালে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু এবং আরও পাঁচ হাজার ২০০ জন নিখোঁজ হন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে মোদি বলেন, ‘নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি আনতে আজ আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপির (২৪০ বিলিয়ন রুপি) উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, নতুন সুযোগ তৈরি করতে এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় নেপালের সক্ষমতা আরও বাড়াতে ভারত সহযোগিতা করবে।’

নেপালের প্রধানমন্ত্রী শাহ প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ভারত ধারাবাহিকভাবে নেপালের পাশে দাঁড়ানোর জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় ভারত সব সময় নেপালের পাশে থেকে প্রথম সাড়া দিয়েছে।’

শাহ ভারতীয় বিনিয়োগকারীদের নেপালে বিনিয়োগের আহ্বান জানান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিমালয়কন্যা নেপাল সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভারত ও নেপালকে সংযুক্তকারী একটি রেল যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন।

গত ২৬ আগস্ট চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ধসে ভয়াবহ বন্যার সূত্রপাত হয়। এতে বিপুল পরিমাণ কাদা ও পাথর ধেয়ে এসে ত্রিশূলী নদীতে পড়ে, যার ফলে নদীর পানি উপচে আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

বন্যায় গ্রাম ভেসে যায়, মহাসড়ক, সেতু ও বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাদার নিচে চাপা পড়ে বহু বাড়িঘর। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত তুলনামূলক দরিদ্র দেশ নেপাল এ দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে। দুই দেশের সীমান্ত উন্মুক্ত থাকায় লাখ লাখ নেপালি নাগরিক ভারতে বসবাস ও কাজ করার সুযোগ পান।

আগস্টের বন্যার পরপরই প্রথম সহায়তা নিয়ে এগিয়ে আসে ভারত। দেশটি কয়েক দফায় বিমানভর্তি ত্রাণ পাঠানোর পাশাপাশি পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন হয়ে পড়া যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তা করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা দেবে ভারত

আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬