ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকপক্ষের ২২ হাজার, মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব: মজুরি বোর্ডের আলোচনা মুলতবি যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট ঢাকা দক্ষিণ সিটিতে শুরু হচ্ছে মেয়র কাপ: প্রশাসক আবদুস সালাম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদের ভিত্তিতে এগোনোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাষ্ট্রপতি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোয়ার হোসেনের বদলি এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান

যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যশোরে আওয়ামী লীগ নেতাদের — যশোর শহরে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে শহরের পুরাতন কসবা, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়া ও পোস্ট অফিসপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকালে পুরাতন কসবার ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা যায়। বিস্ফোরণে বাড়ির সিঁড়িঘরের একটি কাচ ভেঙে গেছে।

তারা জানান, রবিবার রাত ১২টার পরপরই এলাকায় চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। তবে ওই বাড়িতে বিস্ফোরণের কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।

অন্যদিকে, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। তাদের ভাষ্য, ককটেলগুলো বাড়ির পাশের একটি দেয়ালে আঘাত করে বিস্ফোরিত হয়।

আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ বলেন, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখতে পান তারা।

এদিকে, রবিবার রাত থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের খবর প্রচার করেন। এসব পোস্টে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে হামলার দাবি করা হয়। তবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শহরের পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, যশোর শহরের পোস্ট অফিসপাড়ার একটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকার মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে অন্য কোথাও ককটেল বিস্ফোরণের তথ্য বা আলামত পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শ্রমিকপক্ষের ২২ হাজার, মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব: মজুরি বোর্ডের আলোচনা মুলতবি

যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬