ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাস উৎসব: দুবলার চরে মহাপুণ্যস্নানে হাজারো তীর্থযাত্রী গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে উত্তাল পরিস্থিতি, বিক্ষোভে মহাসড়ক অবরোধ শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবির অভিনেতা সোহেল খান মারা গেলেন, শোকের ছায়া চলচ্চিত্র জগতে ১৪ বছর পরও অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি অধরাই রয়ে গেছে একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা চলতি অর্থবছরের চার মাস বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ পাকিস্তানে শ্রমিকপক্ষের ২২ হাজার, মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকার প্রস্তাব: মজুরি বোর্ডের আলোচনা মুলতবি যশোরে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

রাস উৎসব: দুবলার চরে মহাপুণ্যস্নানে হাজারো তীর্থযাত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাস উৎসব দুবলার চরে — বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসবের সমাপনী দিনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে মহাপুণ্যস্নান। ভোরে সাগরের মোহনায় নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সারিবদ্ধভাবে বসে ধুপকাঠি জ্বালিয়ে প্রসাদ সাজিয়ে প্রথমে প্রার্থনা করেন এবং পরে জোয়ারের লোনাজলে ডুব দিয়ে পাপমুক্তি ও জগৎকল্যাণের প্রার্থনা করেন হাজারো তীর্থযাত্রী।

গত রবিবার (২২ নভেম্বর) বিকাল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হওয়া এই ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী সমবেত হয়েছেন। এবারের উৎসবের আয়োজন ছিল শতবর্ষী এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় উন্মাদনা লক্ষ্য করা গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, এবারের রাস পূজা ও পূণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬টি বোর্ডের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বাগেরহাট জেলায় ৪০৯টি বোর্ডের ৮৭০৬ জন পূর্ণার্থী এবং খুলনা জেলায় ১৭টি বোর্ডের জন্য ৪০৫ জনকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তবে, পুণ্যার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি হিসাবের সাথে বাস্তবে পূণার্থীর সংখ্যার কোন মিল নেই।

সরেজমিনে দেখা গেছে, উৎসবের সময় খুলনা ও সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টা থেকে দুবলার চরের রাস মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এ বছর রাত ১১টার পর রাসপূর্ণিমার মূল পূজা শুরু হয়। সন্ধ্যা থেকেই রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি, মতুয়া সম্প্রদায়ের ঢাক নৃত্য শুরু হয়।

দুবলার চর রাস মন্দিরের পূজারী তরুণ আচার্য জানান, তিনি বিগত ১৬ বছর ধরে দুবলার চর রাস মন্দিরের রাস পূজার পৌরহিত হিসেবে আছেন। তিনি উল্লেখ করেন, এ বছর টানা এক সপ্তাহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পূর্ণার্থীর সংখ্যা কিছুটা কম হয়েছে।

পূজা শেষে ভক্তরা ভোরের জোয়ারের অপেক্ষায় সাগরপাড়ে জড়ো হন। সূর্যোদয়ের সাথে সাথে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে এবারের আনুষ্ঠানিকতা শেষ হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও সুন্দরবন পূর্ব বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে কেবল সনাতন ধর্মাবলম্বীদের নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা জল ও স্থলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। পুণ্যস্নান শেষে আজই বন বিভাগের নির্ধারিত রুট হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করবেন তীর্থযাত্রীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাস উৎসব: দুবলার চরে মহাপুণ্যস্নানে হাজারো তীর্থযাত্রী

রাস উৎসব: দুবলার চরে মহাপুণ্যস্নানে হাজারো তীর্থযাত্রী

আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬