ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয়।

মৃতরা হলেন মিজমিজি এলাকার মৃত আঃ ছামাদের মেয়ে লামিয়া আক্তার(২২), তাঁর শিশু সন্তান আব্দুল্লাহ (৪), বড় বোন স্বপ্না আক্তার(৩৫)। স্বপ্না আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন।এঘটনায় লামিয়ার আক্তারের স্বামী মো. ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তা বন্দী খন্ড বিখন্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে আছে।

তিনি আরও জানান, মরদেহগুলো পাঁচ দিন আগের হতে পারে। আমরা নিহত লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে গ্রেপ্তার করেছি।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, লামিয়ার স্বামী ইয়াসিন একজন মাদকাসক্ত। সে মাদকের মামলায় কিছুদিন আগে জেলেও ছিলো। কয়েকদিন আগে নেশার টাকার জন্য ইয়াসিন স্ত্রী লামিয়াকে মারধর করে। এরপর এমন হত্যা কান্ড ঘটিয়ে থাকতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫