ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মরিচ্যায় ‘ইউনিফর্মের আড়ালে’ মাদক: এপিবিএন সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া জরুরি : মির্জা ফখরুল আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন রাসেল মে’ দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়ন-৯২৫ এবং ৮৯১ এর বর্ণাঢ্য র‍্যালি শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জে যথাযোগ্য বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এনপিএস’র মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার ‎ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন।

আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং বোটে থাকা ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. তাহের (৬০), পিতা: আব্দুল খালেক, ক্যাম্প-৬, ব্লক এ/৬, ট্যাংখালী; তারেক আজিজ (২৩), পিতা: তাহের; শারুখ আজিজ (২৬), পিতা: তাহের; সোহানা আজিজ (১৪), পিতা: তাহের; মো. হালিম (৩৬), পিতা: জহির আহমদ, ক্যাম্প-২৪, লেদা; ওমর ফারুক (২৭), পিতা: মো. আমিন; মো. সিদ্দিক (২২), পিতা: হামিদ হোসেন, ব্লক এ-৫, ট্যাংখালী; আব্দুল্লাহ (২৭), পিতা: নুরু সালাম, ব্লক বি/৪, ট্যাংখালী এবং সিরাজ মিয়া (৫৫), পিতা: আব্দুল বারি, সাং-মুশকিলিয়া পাড়া, ওয়ার্ড-৫, টেকনাফ।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মরিচ্যায় ‘ইউনিফর্মের আড়ালে’ মাদক: এপিবিএন সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক

আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬