ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা শুল্ক ফাঁকি সিন্ডিকেটের কারণে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সেই ব্যবসায়ী অক্ষত অবস্থায় উদ্ধার নলতা শরীফ প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল: রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান টেকনাফ হোয়াইক্যং সীমান্ত  বিজিবি অভিযান ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিদেশ থাকা চিকিৎসকের পরামর্শে নার্সের চিকিৎসা, শিশুর মৃত্যুর অভিযোগ

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, সদ্য বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নমিনেশন নেওয়ার আগে দলের অনুমতি নেননি।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতে পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

বার্তায় বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব থেকে অনুমতি নেননি। যা দলীয় শৃঙ্খলের গুরুতর ব্যত্যয় হিসেবে পরিগণিত হয়েছে।

এর আগে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।

আরও বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

আপডেট সময় : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫