ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে মার্কিন কমার্শিয়াল কাউন্সিলরের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল জি. ফ্রস্ট আজ সাক্ষাৎ করেছেন।

এ সময় তাদের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সু-দীর্ঘ বাণিজ্য সম্পর্কের ওপর আলোকপাত করেন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান।

বাংলাদেশের রফতানি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য সম্ভাবনা এবং সাপ্লাই চেইনের সুবিধাকে কাজে লাগাতে দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনের এখনই উত্তম সময়।

বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্ব দেন মার্কিন কমার্শিয়াল কাউন্সিলর (বাণিজ্য বিভাগ) পল জি. ফ্রস্ট। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের পাশাপাশি দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেন পল জি. ফ্রস্ট।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগির, এফবিসিসিআইয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংসের প্রধান মো. জাফর ইকবাল, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রধান ব্রি. জে. (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে মার্কিন কমার্শিয়াল কাউন্সিলরের সাক্ষাৎ

আপডেট সময় : ১২:৪৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫