ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ ১ জন গ্রেফতার হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার টেকনাফে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ট্রাক চালক সুজন হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত আজ রোববার যশোরে শুরু হবে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম যশোরে চড়ছে গরম, বাড়ছে লোডশেডিং বন্ধ কারখানায় রহস্যজনক মৃত্যু: সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান কাঠমান্ডুর মেয়রের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তুমুল আন্দোলন ও সংঘাতে প্রাণহানির জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির সংসদ ভবনে অনুপ্রবেশ করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে জেন-জি বিক্ষোভকারীরা।

এদিকে, কে পি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির সংসদ ভবনে অনুপ্রবেশ করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে জেন-জি বিক্ষোভকারীরা।

সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি অভিযোগ করে বলেছেন, শত শত বিক্ষোভকারী সংসদ এলাকায় ঢুকে মূল ভবনে অগ্নিসংযোগ করেছে। এছাড়াও জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন্দ্র শাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জেন-জি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে বালেন্দ্র শাহ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, তাই এখন আর প্রাণহানি ও সম্পদ ক্ষতির দিকে যাওয়া উচিত নয়। সরকারি ও বেসরকারি সম্পদ আসলে জনগণেরই যৌথ সম্পদ। তাই তরুণদের এসব ধ্বংস না করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও লিখেছেন, দয়া করে শান্ত থাকুন। জাতীয় সম্পদের ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি। এখন আমাদের সবার সংযম প্রদর্শনের সময়। এখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের প্রজন্মের।

প্রসঙ্গত, দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশে। দুইদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। জেন-জি বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সূত্র : কাঠমান্ড পোস্ট

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শা সীমান্তে ইজিবাইক ও মাদকসহ ১ জন গ্রেফতার

আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান কাঠমান্ডুর মেয়রের

আপডেট সময় : ০৬:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫