ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ তরুণীর প্যাকেটের মধ্যে ছিলো মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামাল কোতোয়ালি থানার নতুন ওসি হিসেবে মাসুম খানের যোগদান মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

টেকনাফে সিএনজিযোগে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে যাত্রিবাহী সিএনজিযোগে ইয়াবা পাচারের সময় একজন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদস্যরা দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় এ অভিযান পরিচালনা করে।

বিজিবির কুকুর ‘মেঘলা’ (K-9 ইউনিট) তল্লাশিকালে সন্দেহভাজন যাত্রীর শরীরে বারবার ঘ্রাণ নিলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পরিহিত লুঙ্গির ভাঁজে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়।

আটককৃত ব্যক্তির নাম মজিউল্লাহ (২৮)। তিনি কক্সবাজারের উখিয়ার ২৫নং আলীখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক-ডি/৬ এর বাসিন্দা। পিতার নাম সোনা আলী ও মাতার নাম নুর নাহার।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

অভিযান প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“মাদক পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সজাগ ও অঙ্গীকারবদ্ধ।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকনাফে সিএনজিযোগে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫