ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মিতালী মার্কেটে স্বাধীনতা দিবসের আলোচনা সভা  ‎ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী রামগড় পাতাছড়ায় সড়ক নির্মাণে ধীরগতি, জনদুর্ভোগ চরমে জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার উখিয়ায় একনলা বন্দুকসহ কিশোর আটক

সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শফিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-১।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে কাঁচপুর পুরাতন বাজার এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে হত্যা করেন শফিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৪, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১১।

‎দীর্ঘ শুনানি শেষে আদালত ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২ ধারায় শফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

‎র‌্যাব-১১ জানায়, গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর অবশেষে শফিক মিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২

সোনারগাঁয়ে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫