ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান বরুড়া তারুণ্য যুব সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার টেকনাফ সীমান্তে ২০ হাজার ইয়াবা জব্দ, নৌকা ফেলে পালাল পাচারকারী আগামী ৭ রবিউল আউয়াল ২১ আগস্ট পটিয়া আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ১৫নং কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হোসাইন আহম্মদ চৌধুরী তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজায় অংশ নেন।’

জাতীয় সংসদ সচিবালয় মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মুফতি মো. আবু রায়হান জানাজার নামাজ পরিচালনা করেন।

জানাজার আগে মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আবেগাপ্লুত কণ্ঠে তাঁর ৫৬ বছরের দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করেন। তিনি শিক্ষক ও প্রশাসক হিসেবে দিলারা হাফিজের অবদান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তাদের দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা দিলারা হাফিজের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরহুমার বিদেহী আত্মার চির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার পর দিলারা হাফিজকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে অবৈধ অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে আজ থেকে মাইকিং, আগামী সপ্তাহে অভিযান

দিলারা হাফিজের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬