ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: অনুমিতভাবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলই হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ তার প্যানেলের ১৫জন প্রার্থী গত ১ অক্টোবর নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই বুলবুলের নতুন সভাপতি হওয়ার বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ এনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম ও তার প্যানেল।এছাড়াও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জনসহ অন্য ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব ছিলেন বুলবুল। তবে সেই সময় এনএসসি থেকে মনোনয়ন পেয়ে অন্তর্বতী সময়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন তিনি। এবার প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়ে সভাপতি মনোনীত হলেন সাবেক এই ক্রিকেটার।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত করা হয় বিসিবি সভাপতি। তবে পরিচালকদের মধ্য থেকে বুলবুল ছাড়া আর কেউই সভাপতি পদের জন্য আগ্রহ না দেখানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

আপডেট সময় : ০৯:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫