ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাকান্দা ইউপি: ইফতার মাহফিলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হাজী শফিকুল ইসলাম কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত উখিয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন উখিয়ায় বিজিবির অভিযানে ১১ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার রামগড়ে জ্বালানি তেলের সংকট, খুচরা দোকানে উপচে পড়া ভিড় ‎ফতুল্লার খালপাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার

টেকনাফে বিজিবির দ্বিমুখী অভিযান: চোলাই মদ ও ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযানে চোলাই মদ ও বিপুল পরিমাণ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (৫ নভেম্বর) সকালে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যদের এই অভিযানে মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বাসে লুকানো মদ উদ্ধার সকাল আনুমানিক ১১টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামায় বিজিবি সদস্যরা। তল্লাশির সময় কুকুর ‘মেঘলা’ এক যাত্রীর সীটের নিচে মদের গন্ধ শনাক্ত করে। পরে সেখান থেকে পানির বোতলে ভরা ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।এই ঘটনায় টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে মো. নজুরল ইসলামকে আটক করা হয়।ইজি বাইক থেকে ২০ হাজার ইয়াবাএর কিছু সময় পর, চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে ‘মেঘলা’র সহায়তায় ইজি বাইকের সীটের নিচে বিশেষভাবে লুকানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক চালক হচ্ছেন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ৭ নম্বর ওয়ার্ডের ইমান হোসেনের ছেলে মো. জসিম (১৮)।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা মদ ও ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

টেকনাফে বিজিবির দ্বিমুখী অভিযান: চোলাই মদ ও ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আপডেট সময় : ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫