ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নির্বাচন সামনে রেখে কালোটাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, তবে সাধারণ মানুষ কতটা প্রস্তুত? ভোগান্তির শঙ্কা। প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মৎস্যজীবী দলের গনসংযোগ ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে টিএইচ তোফা ও আনোয়ারের বিশাল শোডাউন ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান ভুল হলে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ১৫ স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১-১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুই দিনে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ দুটি দল ও তাদের অঙ্গ-সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে।

শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ঢাকার বাইরে থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে মিছিল করে আবার ঢাকার বাইরে চলে যায়। এসব ঘটনায় অক্টোবর থেকে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, হেলমেট ও মাস্ক পরে ভোর বেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ করানোর জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে।

আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো আশঙ্কা নেই ও চিন্তার কোনো কারণ নেই। ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে। ওইদিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল

আপডেট সময় : ০৬:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫