ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন

সিদ্ধিরগঞ্জে মাদক চক্রের আস্তানায় পুলিশের হানা, উদ্ধার ১০,১০০ পিস ইয়াবা ও ৬ লাখ টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুইজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ আতাউর রহমান, এসআই মোঃ শাহ আলম, এসআই মোঃ আশরাফ উজ্জামান ও এএসআই মোঃ হাবিবুর রহমানসহ একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬, ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি টু মৌচাক বোতল ফ্যাক্টরি রোডে জনৈক নাদিম আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভাড়াটিয়া মোঃ মনিরুল ইসলাম ও তার স্ত্রী নুপুর বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০,১০০ (দশ হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ মনিরুল ইসলাম (৩৭), পিতা- মোঃ মজিবুর রহমান, মাতা- পারুল বেগম
২। নুপুর বেগম (৩৫), পিতা- মোঃ মনিরুজ্জামান, মাতা- রোকেয়া বেগম

গ্রেপ্তারকৃত উভয়ের স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার নলছিটি থানাধীন শংকরপাশা গ্রাম এবং বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বোতল ফ্যাক্টরি গলিতে নাদিম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, একই থানাধীন সাহেবপাড়া নার্সারি গলির আবু তাহেরের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মোঃ রাসেল গাজী (৩৮) দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল গাজী পালিয়ে যায়।

পলাতক আসামির স্ত্রী শিউলী বেগম জানান, তার স্বামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন,মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মাদক চক্রের আস্তানায় পুলিশের হানা, উদ্ধার ১০,১০০ পিস ইয়াবা ও ৬ লাখ টাকা

আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬