ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নির্বাচন সামনে রেখে কালোটাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, তবে সাধারণ মানুষ কতটা প্রস্তুত? ভোগান্তির শঙ্কা। প্রচারণার শেষ দিনে পটিয়ায় জামায়াতের বড় শোডাউন পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি সিদ্ধিরগঞ্জে মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মৎস্যজীবী দলের গনসংযোগ ও লিফলেট বিতরণ সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে টিএইচ তোফা ও আনোয়ারের বিশাল শোডাউন ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান ভুল হলে ক্ষমা করবেন, দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান। ছবি: বাংলাদেশ প্রতিদিন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা এ সময় উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এবার তাদের মধ্যে ২২ জনকে স্থায়ী করা হয়েছে। তবে, আজ বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি। সুস্থ্য হওয়ার পর তিনি শপথ নেবেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে এবার স্থায়ী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ৪৫ বছর বয়স পূর্ণ করলে তাকে স্থায়ী বিচারপতি করা হবে।

স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন–মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচন : বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি

আপডেট সময় : ০৪:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫