মতলব উত্তর উপজেলর ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা তুলে দেন। প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা শিখতে পারে। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
সংবাদ শিরোনাম ::
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
-
মনিরুল ইসলাম মনির (নিজস্ব প্রতিবেদক) - আপডেট সময় : ০৯:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

















