ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে মহানগর যুবদলের বিশাল মোটরসাইকেল মহড়া সিদ্ধিরগঞ্জে সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠন ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক উখিয়ার সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা কালাপাহাড়িয়ায় চেয়ারম্যান পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম মোস্তফা সিরাজী বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি করা বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ হত্যাকাণ্ডে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়, খুনিরা আটক করা হয় এবং ছিনতাই হওয়া ভ্যানও উদ্ধার করা হয়।সোমবার বিকালে নিজে শামীমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার। এসময় তিনি তাদের সমস্যা শোনেন এবং শামীমের অন্ধ বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম।প্রসঙ্গত, নিহত শামীম পারভেজ (২১) পেশায় ভ্যানচালক এবং কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত ২৯ জানুয়ারি বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। পরের দিন ঝিকরগাছা থানার ২ নম্বর মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের নাইলপুকুরের পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার আরেক জড়িত ব্যক্তি মামুনকেও আটক করা হয়েছে। আদালতে জবানবন্দিতে ইব্রাহিম স্বীকার করেছেন, ভ্যান ছিনতাই করতে শামীমকে ডেকে নিয়ে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফিকুল ইসলাম

আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬