ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ চালক আটক ইতিহাসে প্রথম কারাগারে বন্দিরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে ভোটাররা, ভোলায় নৌবাহিনী প্রধান নোয়াখালীতে মাঠে নামল মহিলা জামায়াত, হেনস্তার, হামলার, কাজে বাঁধার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান পটিয়ায় চক্রশালা স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  যশোরে বিজিবির অভিযানে বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন, কোথাও যদি কোনোরকম কারচুপি হয় তাহলে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটা একটা খুব ক্রেডিবল ইলেকশন হবে আশা করছি। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এখানকার মতবিনিময় সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে আশা করছি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড, আনসার—ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি পাবনা জেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের ৬টি আসনে পৌঁছে গেল ব্যালট,সিসিটিভির আওতায় শতভাগ ভোটকেন্দ্র

খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬