আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে কক্সবাজারে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। এতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ, মাঠপর্যায়ে নজরদারি জোরদার, তথ্য আদান-প্রদানে সমন্বয় বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভিজিল্যান্স ও অবজারভেশন টিমকে নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হবে এবং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থা প্রস্তুত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
-
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার - আপডেট সময় : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ৩২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















